×

জাতীয়

ফিরতি যাত্রা : আজ মিলছে ২ জুনের ট্রেনের টিকিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:১৮ এএম

 ফিরতি যাত্রা : আজ মিলছে ২ জুনের ট্রেনের টিকিট

ছবি : সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৩ মে) বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।

শনিবার (২৩ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে এবং ১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে। এছাড়া ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

রেলওয়ে জানিয়েছে, এ সময়ে কেনা টিকিট যাত্রীরা ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

আরো পড়ুন : জনগণের অসচেতনতা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন, কোন রুটে কখন জানুন

কাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন, কোন রুটে কখন জানুন

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের সতর্কতা

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের সতর্কতা

ট্রাম্প প্রশাসন ছাড়ছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

ট্রাম্প প্রশাসন ছাড়ছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App