×

রাজধানী

রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৩২ এএম

রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ছবি : ভোরের কাগজ

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গুলশান সোসাইটির সদস্যরা। এ দাবিতে শুক্রবার (২৩ মে) সকালে গুলশান-২ গোলচত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সোসাইটির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মজিবুর রহমান মৃধা, জয়া কবীর, খাদেম মোহাম্মদ রাইয়ান সাদিদ এবং কামরুন্নাহার।

সমাবেশে মজিবুর রহমান মৃধা বলেন, এ ধরনের ঘটনায় আমরা শোকে মুহ্যমান। শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা মানবতার জন্য কলঙ্ক। এ ধরনের ঘটনায় আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। আমরা এমন অনিরাপদ বাংলাদেশ চাই না।

আরো পড়ুন : রামিসা হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি ওয়েবের

তিনি সরকারের ও বিচার বিভাগের প্রতি দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করে অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে দীর্ঘসূত্রতা ছাড়াই দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্য বক্তারা বলেন, শিশুদের নিরাপদে চলাফেরা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা বলেন, আধুনিক সমাজে এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরো ঘটবে। এ জন্য যত দ্রুত সম্ভব এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

এ সময় বক্তারা অভিযোগ করেন, এ ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর প্রতিবারই আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এর পেছনে বিচারের দীর্ঘসূত্রতাকে দায়ী করেন তারা। আর এ জন্যই শিশু রামিসার ওপর বর্বর নির্যাতন ও হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত ও কার্যকরের দাবি জানান তারা।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App