×

যুক্তরাজ্য

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৪৪ পিএম

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এ বিষয়ে তার ঘনিষ্ঠ মহলকে ইঙ্গিত দিয়েছেন।

মন্ত্রিসভার একজন সদস্যের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি আছেন, তবে তিনি তা নিজের শর্তে করতে চান। সূত্রের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিশৃঙ্খলা দীর্ঘদিন টেকসই নয় বলে তিনি উপলব্ধি করছেন এবং মর্যাদার সঙ্গে উপযুক্ত সময়েই পদত্যাগ করতে চান। এ বিষয়ে তিনি একটি সময়সূচি ঘোষণা করতে পারেন।

বর্তমানে ভোটারদের অসন্তোষের কারণে যুক্তরাজ্যের লেবার সরকার রাজনৈতিক সংকটে রয়েছে। পিটার ম্যান্ডেলসনের নিয়োগ এবং শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক, স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফল—এসব ঘটনায় স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হয়েছে।

আরো পড়ুন : পদত্যাগের আহ্বান একাধিক মন্ত্রীর, চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

সবশেষ ধাক্কা আসে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এর পদত্যাগের মাধ্যমে। তিনি ভবিষ্যতে লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনে স্টারমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজের প্রার্থিতার কথা জানান। একই সঙ্গে তিনি স্টারমারকে দ্রুত সরে দাঁড়ানোর জন্য একটি সময়সূচি নির্ধারণের আহ্বানও জানান।

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি কিয়ার স্টারমারের জনপ্রিয়তাও দ্রুত কমছে। জরিপ সংস্থা ইউগোভের এক জরিপ অনুযায়ী, প্রায় ৬৯ শতাংশ ব্রিটিশ নাগরিক লেবার প্রধানমন্ত্রীর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

ইউগোভ আরো জানায়, বর্তমানে স্টারমার যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন। অনেকেই তার অবস্থার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মাত্র ৪৯ দিনের শাসনামলের তুলনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App