×

রংপুর

হামের উপসর্গ নিয়ে রমেকে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:২৭ পিএম

হামের উপসর্গ নিয়ে রমেকে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৩

ফাইল ছবি

রংপুরে হামের উপসর্গ নিয়ে মনি আক্তার নামে নয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫ শিশু। রোববার (১৭ মে) দুপুরে হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী (নোমান) বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মনি আক্তার ঠাকুরগাঁও সদরের মাহাবুব আলমের মেয়ে। 

এদিকে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ২৩ রোগী শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন রয়েছে। 

গত ৩০ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা এক হাজার ১৩৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং এক হাজার ৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন রোগী। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে

ধর্মমন্ত্রী কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে

বিচার না পেয়ে বড় বোনের পর ছোট বোনেরও আত্মহত্যা

গণধর্ষণ-ব্ল্যাকমেইল বিচার না পেয়ে বড় বোনের পর ছোট বোনেরও আত্মহত্যা

‘অপপ্রচারের’ প্রতিবাদ মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের

‘অপপ্রচারের’ প্রতিবাদ মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App