×

আবহাওয়া

রাজধানীর ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:১৩ পিএম

রাজধানীর ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ছবি: সংগৃহীত

দেশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এর মধ্যে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বয়ে যাচ্ছে টানা বৃষ্টিপাত। এই তাপদাহে বৃষ্টির স্বস্থির হলেও বেড়েছে দুর্ভোগও। টানা বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলি-গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পরেছে জনসাধারাণ ও নগরবাসীরা। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৭ মে) ভোর থেকেই মুষলধারে বৃষ্টি। সকাল ৬টা পর্যন্ত থেমে থেমে চলা বর্ষণের পর অল্প সময় বিরতি দিয়ে আবারও সকাল সাড়ে ৭টার দিকে নামে ভারী বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন এলাকার নিচু সড়কে পানি জমে যায়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগে পড়তে দেখা যায় সকাল থেকেই।

এদিকে বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ারও আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, রোববার দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে

ধর্মমন্ত্রী কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে

বিচার না পেয়ে বড় বোনের পর ছোট বোনেরও আত্মহত্যা

গণধর্ষণ-ব্ল্যাকমেইল বিচার না পেয়ে বড় বোনের পর ছোট বোনেরও আত্মহত্যা

‘অপপ্রচারের’ প্রতিবাদ মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের

‘অপপ্রচারের’ প্রতিবাদ মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App