×

প্রথম পাতা

সেনাপ্রধান

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকে আরো কিছু সময় লাগবে

Icon

প্রকাশ: ২৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকে আরো কিছু সময় লাগবে

কাগজ প্রতিবেদক : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে দেশের মানুষের জানমালের অনেক ক্ষতি হয়েছে। অনেক সম্পদ ধ্বংস হয়েছে। মূলত সেগুলোকে রক্ষা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীকে নিয়োগ দেয়া হয়েছে। এর ৪৮ ঘণ্টার মধ্যে আমরা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পেরেছি।

গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান আরো বলেন, শুধু সেনাবাহিনী নয়, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার, এপিবিএন মিলে পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। এজন্য গণমাধ্যমসহ সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই সহযোগিতা করলে দ্রুতই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। এজন্য আরো কিছুটা সময় লাগবে। তিনি বলেন, জনগণের সম্পত্তির যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অবর্ণনীয়। ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কতদিন লাগবে, তা এখনই বলতে পারছি না। দেশের সম্পদ ও জনগণের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সে লক্ষ্যেই আমরা সবাই কাজ করে যাচ্ছি।

যারা নাশকতা করেছে, তাদের প্রতি আপনার কোনো বার্তা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বার্তা একটাই, কারো মধ্যে ক্ষোভ থাকতে পারে। কিন্তু জনগণের সম্পদ ধ্বংস করে কী লাভ? আমার জানা নেই। যাত্রাবাড়ীতে নাশকতার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে যে সাপ্লাই চেইন বন্ধ ছিল, সেটি রবিবার থেকেই চালু হয়েছে। সবকিছু স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগবে। কারণ সেখানে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেগুলো পরিষ্কার করতে এবং বেশ কিছু গাড়ি পোড়ানো হয়েছে, সেগুলো সরাতে আরো কিছুটা সময় লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৬ মার্চ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন

ডিএমপির ট্রাফিক নির্দেশনা ২৬ মার্চ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন

স্বাধীনতার দিবসে বিশেষ ম্যাচ, মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

স্বাধীনতার দিবসে বিশেষ ম্যাচ, মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সাবেক এমপি প্রার্থী

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সাবেক এমপি প্রার্থী

‘জ্বালানি তেলের দাম বাড়ছে না, মজুতে লাভ নেই’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জ্বালানি তেলের দাম বাড়ছে না, মজুতে লাভ নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App