×

জাতীয়

মাদক সিন্ডিকেটের হামলায় ২ সংবাদকর্মী আহত, গ্রেপ্তার ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৫৮ পিএম

মাদক সিন্ডিকেটের হামলায় ২ সংবাদকর্মী আহত, গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সাভারে মাদক সিন্ডিকেটের হামলায় ‘দেশ টিভি’-এর সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও সাদ্দাম হোসেন গুরুতর আহত ও রক্তাক্ত হয়েছেন।  এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৩টায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা তাদের বহনকারী টেলিভিশন চ্যানেলটির একটি গাড়িও ভাঙচুর করে।

আহত তাইফুর রহমান তুহিন দেশ টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাদ্দাম হোসেন এসএ টেলিভিশনের সাভার প্রতিনিধি। 

আহত সাংবাদিক তাইফুর রহমান তুহিন বলেন, ‘শুক্রবার সকালে অফিসের অ্যাসাইনমেন্টে সাভারের রাজাশন এলাকায় মাদক নিয়ে সংবাদ সংগ্রহে আসি। এসময় এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন আমাকে সহায়তা জন্য আসে। পরে সাভারের রাজাশন এলাকায় মাদকের সকল তথ্য সংগ্রহ করি। এরপরে মাদক কারবারিদের সড়কে লাগানো সিসি ক্যামেরা ভিডিও করে গাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীরা অর্তকিত হালমা চালায়।’

‘এসময় মাদক কারবারিরা আমাদের মারধর করতে করতে তাদের মাদকের আস্তানা রিকশার গ্যারেজে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এছাড়া এসএ টেলিভিশনের সাংবাদিক সাদ্দামকে চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করেছে। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।’

তিনি আরো বলেন, ‘মাদক কারবারিরা দেশ টিভির গাড়ি ভাঙচুর করে। আমাদের কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে।’

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন,  ‘সাংবাদিকদের জিম্মি করে মারধরের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ নিয়ে যাই। পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসি।’

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আরমান আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা ‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App