×

জাতীয়

সারাদেশে জমির মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

সারাদেশে জমির মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

ফাইল ছবি

সারাদেশের ভূমি মালিকদের জন্য ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। আগামী ৩০ জুনের মধ্যে চলতি অর্থবছরের বকেয়াসহ সব ধরনের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে বলা হয়েছে। একইসঙ্গে জমি সুরক্ষায় ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নাগরিকরা এখন ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এ জন্য ব্যবহার করতে হবে land.gov.bd ওয়েবসাইট। সরকারের লক্ষ্য ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্মার্ট ও স্বচ্ছ করা।

নির্দেশনায় বলা হয়েছে, কর পরিশোধের জন্য প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে সহজেই পরিশোধ করা যাবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে বকেয়ার ওপর আইন অনুযায়ী সুদ আরোপ হতে পারে। তাই ৩০ জুনের মধ্যেই কর পরিশোধ করে আইনি জটিলতা এড়াতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সরকার বলছে, অনলাইন পদ্ধতি চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে এবং ভূমি কর আদায়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App