×

বরিশাল

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:১৯ পিএম

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ১

ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়েছে মাদককারবারিরা। এতে ধারালো অস্ত্রের আঘাতে ডিবি পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।

অভিযুক্তরা হলেন, মো. শামীম মোল্লা (২৬), মুনসুর মোল্লা (৭০), আলাউদ্দিন (২৪) ও আরিফ মোল্লা।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জেলা ডিবির এসআই আরসেলের নেতৃত্বে ৭ সদস্যের একটি আভিযানিক দল উজিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। অভিযান চলাকালীন মাদক উদ্ধারের সময় কয়েকজন ব্যক্তি পুলিশের কাজে বাধা প্রদান করে। এ সময় আরিফ মোল্লা নামে এক ব্যক্তি তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দেয়।

পুলিশের দাবি, অভিযানের একপর্যায়ে ডিবি সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরবর্তীতে ডিবির কনস্টেবল মৃনাল পুকুর থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনার খবর পেয়ে উজিরপুর থানার অফিসার ইনচার্জসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত কনস্টেবল মৃনালকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ‘ঘটনাস্থল থেকে অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি ওই এলাকায় মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App