×

চট্টগ্রাম

নিজ ঘরে বাবাকে ‘হত্যা’, জনতার হাতে ছেলে আটক

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৩৬ পিএম

নিজ ঘরে বাবাকে ‘হত্যা’, জনতার হাতে ছেলে আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পুত্রের হাতে পিতা খুন হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত পুত্র মোহাম্মদ মিনার (২৬) তার বাবা খলিলুর রহমানকে (৫৬) নিজ গৃহে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান খলিলুর রহমান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিনার ধারালো দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খলিলুর রহমানকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মিনার আগে একটি পানের দোকান পরিচালনা করতেন। দোকান বন্ধ হয়ে যাওয়ার পর তিনি বেকার হয়ে পড়েন এবং মাদকাসক্ত হয়ে পড়েন। ঘটনার পর স্থানীয় জনতা মিনারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, অভিযুক্ত মিনারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App