×

খেলা

জানা গেল আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণায় বিলম্ব হওয়ার কারণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

জানা গেল আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণায় বিলম্ব হওয়ার কারণ

ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরু হতে খুব বেশিদিন সময় বাকি নেই। আর মাত্র ১৬ দিন পরেই শুরু হবে বিশ্ব ফুটবলের জমজমাট লড়াই। তবে বিশ্বকাপ সামনে রেখে বেশিরভাগ দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করলেও দেরি করছে আর্জেন্টিনা। এখনো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ফুটবল বিশ্বের বেশিরভাগ পরাশক্তি দলই ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। গত আসরের রানার্সআপ ফ্রান্স থেকে শুরু করে স্পেন, পর্তুগাল, ব্রাজিলের মতো দলগুলো ইতোমধ্যেই তাদের স্কোয়াড দিয়েছে। তবে বাকি আছে আর্জেন্টিনার দল ঘোষণা। তবে দল ঘোষণায় এই বিলম্ব হওয়ার কারণও জানা গেছে।

মূলত আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির দল নির্বাচনের পদ্ধতি কিছুটা ভিন্ন। প্রথমে কোচিং স্টাফের প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা স্কোয়াড তালিকা তৈরি করেন। পরে সেগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত স্কোয়াড তৈরি করা হয়। আর এ কারণেই বিলম্ব হয় বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা।

আয়ালা বলেন,‘আমরা প্রত্যেকে প্রথমে নিজেদের তালিকা তৈরি করি। এরপর সেগুলো গ্রুপ চ্যাটে সকলের সঙ্গে শেয়ার করি। সেখানে এই তালিকা নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেন স্কালোনি।’ তিনি আরও বলেন, ‘প্রত্যেকের দেওয়া তালিকাগুলোর মধ্যে এক-দুটি নাম ছাড়া প্রায় সবার তালিকা একই।’

সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে চোটে পড়েছেন লিওনেল মেসি। যদিও চূড়ান্ত স্কোয়াডে তার জায়গা অনেকটাই নিশ্চিত। তাছাড়া স্কোয়াডও অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। তবে কিছু পজিশন নিয়ে এখনো দ্বিধায় ভুগছেন স্কালোনি। যে কারণে স্কোয়াড ঘোষণায় বিলম্ব হচ্ছে।

আয়ালা বলেন, ‘স্কোয়াড প্রায় ৮০ শতাংশ চূড়ান্ত। তবে কিছু খেলোয়াড়ের বর্তমান ফর্ম ও শারীরিক অবস্থা এখনো পর্যবেক্ষণে আছে। দলের ভারসাম্যও গুরুত্বপূর্ণ। দলে তিন ডিফেন্ডার বা পাঁচ ডিফেন্ডারের কৌশল নিতে হলে কোন কোন খেলোয়াড় বেশি কার্যকর হবে, এই বিষয়গুলোও বিবেচনায় করা হচ্ছে।’

যদিও বিশ্বকাপের দল ঘোষণার জন্য আরও কয়েকদিন সময় বাকি রয়েছে। দল ঘোষণার জন্য ১ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছে ফিফা। তাই আর্জেন্টিনাসহ যে সকল দল এখনও দল ঘোষণা করেনি, তাদেরকে ১ জুনের মধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

মেট্রোরেল স্টেশনের নিচে বসা পশুর হাট সরিয়ে দিয়েছে পুলিশ

মেট্রোরেল স্টেশনের নিচে বসা পশুর হাট সরিয়ে দিয়েছে পুলিশ

হামজার পর বাংলাদেশ পাচ্ছে  প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে

হামজার পর বাংলাদেশ পাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App