×

সারাদেশ

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় ১ কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। এবারের কোরবানির পশুর হাট অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি নিরাপদ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রাণিসম্পদ মন্ত্রী।

তিনি বলেন, ‘একেবারে প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কোরবানির পশুর ক্রয়-বিক্রয় যেন সম্পূর্ণ নিরাপদ হয়, সে জন্য সরকার সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিরাপত্তা, চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি।’

মন্ত্রী বলেন, ‘কোরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা এবং চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘কোরবানিকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তা দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে সম্পৃক্ত থাকে।’

পরে তিনি হাটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পশু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

সিরাজগঞ্জ বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

১৯৯তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

১৯৯তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের

বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের

৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

বিচার দাবি ৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App