×

চট্টগ্রাম

অবৈধভাবে বালু উত্তোলনে, ৯ শ্যালো মেশিন ও ৭০০ ফুট পাইপ জব্দ

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:০৮ পিএম

অবৈধভাবে বালু উত্তোলনে, ৯ শ্যালো মেশিন ও ৭০০ ফুট পাইপ জব্দ

ছবি: সংগৃহীত

মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৯টি শ্যালো মেশিন ও প্রায় ৭০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২৬ মে) দিনব্যাপী ফেনী নদীসংলগ্ন মোল্লারঘাট এলাকা, হাবিলদার বাড়ি, পূর্ব অলিনগর ও লিচুতলা বাজারের মিরু মেম্বারের বাড়িসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের নেতৃত্ব দেন। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য বিভিন্ন পয়েন্টে স্থাপিত শ্যালো মেশিন, পাইপ, পল্টুন, ভাসমান ড্রামসহ বিভিন্ন অবকাঠামো অপসারণ করা হয়।

আলাউদ্দিন কাদের বলেন, “ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৯টি শ্যালো মেশিন ও প্রায় ৭০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।”

তিনি আরও বলেন, অভিযানের সময় নদীসংলগ্ন এলাকার বাসিন্দা ও উপস্থিত জনসাধারণকে বালু উত্তোলন এবং মাটি কাটার বিষয়ে সতর্ক করা হয়েছে। অভিযানে করেরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের

বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের

৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

বিচার দাবি ৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App