×

খেলা

হামজার পর বাংলাদেশ পাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:২৯ পিএম

হামজার পর বাংলাদেশ পাচ্ছে  প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে

ফারহান আলী ওয়াহিদ। ছবি- সংগৃহীত

হামজা চৌধুরীর পর বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের নতুন জোয়ার আরও বেগবান হতে যাচ্ছে। লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন ডানা মেলছে আরও দুই প্রবাসী সহোদরের। তারা হলেন—ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ ও তার ছোট ভাই ওকিং এফসির অ্যাটাকিং মিডফিল্ডার রায়ান আলী ওয়াহিদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম সম্প্রতি এক ভিডিও বার্তায় এই দুই ভাইকে জাতীয় দলে যুক্ত করার প্রক্রিয়া নিশ্চিত করেছেন।

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটির অন্যতম বড় এজেন্ডা প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে আনা। সুলিভান ভাইদের পর এবার ওয়াহিদ ভাইদের দলে ভেড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছিল গত এপ্রিলের শেষ সপ্তাহে। কানাডায় ফিফা ও এএফসি কংগ্রেস চলাকালীন ফারহানের এজেন্ট অ্যাডামের সঙ্গে প্রাথমিক আলোচনা সারেন ফাহাদ করিম। পরে দেশে ফিরে খেলোয়াড়দের বাবা আব্দুল ওয়াহিদের সঙ্গে জুম মিটিংয়ে বসে বাফুফে। সেই বৈঠকেই অভিভাবকেরা দুই সন্তানকে বাংলাদেশের হয়ে খেলার সবুজ সংকেত দেন।

দুই ভাইয়ের মধ্যে ১৮ বছর বয়সী বড় ভাই ফারহানকে নিয়ে দেশের ফুটবল মহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। মাত্র ১২ বছর বয়সে চেলসি যুব একাডেমি থেকে ফুলহামে যোগ দেওয়া ফারহান বর্তমানে ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টু-তে খেলছেন। গত নভেম্বরে তিনি এই লিগের মাসসেরা খেলোয়াড় হয়েছিলেন এবং মৌসুমের সেরা খেলোয়াড়ের দৌড়েও আছেন। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০ ম্যাচে ৭টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন তিনি। অসাধারণ গতি ও ড্রিবলিং দক্ষতার কারণে তাকে প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ তারকা ভাবা হচ্ছে। গত বছরই ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তি করেছেন তিনি।

ফারহানের প্রতিভা নিয়ে বাফুফে সহসভাপতি বলেন, ‘ফারহানকে ইনশা আল্লাহ খুব শিগগিরই আমরা ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখতে পারি। এই সংযোজন বাংলাদেশ ফুটবলে একটা মাইলফলক হবে।’ বাফুফের পরিকল্পনা অনুযায়ী, সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর উইন্ডোর ম্যাচ এবং আসন্ন নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডেই ফারহানকে লাল-সবুজ জার্সিতে খেলানোর মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ বর্তমানে খেলছেন ওকিং এফসিতে। এর আগে ইংল্যান্ডের গ্রাসরুট লিগে অ্যাশফোর্ড এফসিকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছিলেন ডানহাতি এই অ্যাটাকিং মিডফিল্ডার। তরুণ রায়ানকে দেশের অনূর্ধ্ব-১৭ কিংবা অনূর্ধ্ব-২০ যুব দলের জন্য দারুণ সম্পদ মনে করছে বাফুফে।

বাফুফে জানিয়েছে, ঈদের ছুটির পরপরই দুই ভাইয়ের পাসপোর্ট তৈরির কাজ পুরোদমে শুরু হবে। আগামী জুলাইয়ের মধ্যে তাদের পাসপোর্টের সব কাগজপত্র প্রস্তুত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাফুফে সহসভাপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

সিরাজগঞ্জ বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

১৯৯তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

১৯৯তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের

বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের

৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

বিচার দাবি ৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App