×

খেলা

বিশ্বকাপ মঞ্চে নতুন ইতিহাস গড়তে চান ইয়ামাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:২৯ পিএম

বিশ্বকাপ মঞ্চে নতুন ইতিহাস গড়তে চান ইয়ামাল

লামিন ইয়ামাল। ছবি- সংগৃহীত

লা লিগায় পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপের শুরুতেই মাঠে নামা হচ্ছে না স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামালের। কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে স্পেনের প্রথম দুই ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে তাকে। তবে আগামী ২৬ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে অভিষেকের প্রহর গুনছেন ১৮ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড। শুধু অভিষেকই নয়, ফিফার সঙ্গে একান্ত আলাপচারিতায় জানিয়েছেন নিজের বড় স্বপ্নের কথা-বিশ্বকাপে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করা এবং ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনালে স্বপ্নের সোনালি ট্রফি উঁচিয়ে ধরা।

ইউরো ও নেশনস লিগ জয়ের পর এবারের বিশ্বকাপে স্পেনকে অন্যতম 'হট ফেভারিট' ধরা হচ্ছে। এই বিশাল প্রত্যাশার চাপ কীভাবে সামলাচ্ছেন-ফিফার এমন প্রশ্নের জবাবে ইয়ামাল বলেন,'ইউরোতে পরিস্থিতি একদম উল্টো ছিল। কেউ ভাবেনি আমরা চ্যাম্পিয়ন হব, আর সেটাই আমাদের পক্ষে কাজ করেছিল। তবে মাঠে নামলে ফেভারিট তকমা কোনো কাজে আসে না। আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ডের মতো অনেক শক্তিশালী দল আছে। আমাদের লক্ষ্য হলো নিজেদের সবটুকু উজাড় করে দেওয়া এবং নিজস্ব খেলার দর্শনের ওপর ভরসা রাখা। কারণ আমার মতে, আমরাই সবচেয়ে সুন্দর ফুটবল খেলি।'

অল্প বয়সে বিশাল চাপের মধ্যেও মাঠে এতটা সাবলীল থাকার রহস্য জানাতে গিয়ে এই বার্সেলোনা তারকা বলেন,'ফুটবল আমি সবসময়ই খেলে আসছি, এটা আমার চেনা জগৎ। গ্যালারিতে যখন বাবা-মাকে দেখি এবং জানি যে তাঁরা আমাকে নিয়ে গর্বিত, তখন আমার সব চাপ দূর হয়ে যায়।'

স্পেনের ইতিহাসে গাভির পর দ্বিতীয় কনিষ্ঠতম বিশ্বকাপ গোলদাতা হওয়ার সুযোগ রয়েছে ইয়ামালের সামনে। তবে জাতীয় দলের সতীর্থের এই রেকর্ড নিয়ে বেশ মজাই করলেন তিনি। ইয়ামাল জানান,'ইউরোর পর থেকেই গাভি মজা করে বলছে, এটাই নাকি একমাত্র রেকর্ড যা আমি ওর কাছ থেকে কেড়ে নিতে পারব না! তাই আমাকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। বিশ্বকাপে হ্যাটট্রিক করা সর্বকনিষ্ঠ স্প্যানিশ খেলোয়াড় হতে চাই আমি। গাভির তো মোটে একটা গোল আছে, তাই আমি তিনটি গোলের জন্যই ঝাঁপাব।'

মেসি, রোনালদো বা এমবাপেদের মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনা প্রসঙ্গে ইয়ামাল বেশ পরিণত উত্তর দিয়েছেন। তার লক্ষ্য এখনই তাদের সঙ্গে তুলনায় আসা নয়, বরং নিজের পারফরম্যান্স দিয়ে এমন এক উচ্চতায় পৌঁছানো, যেন ভবিষ্যতে সেরাদের তালিকায় তার নামটাও উচ্চারিত হয়। সমালোচকদের ভুল প্রমাণ করার তাড়না থেকেই বিশ্বকাপে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি।

তরুণ এই তারকার চোখে এখন শুধুই ১৯ জুলাইয়ের ফাইনাল। নিজের স্বপ্নের মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে ইয়ামাল বলেন, 'রেফারি শেষ বাঁশি বাজাবেন এবং আমরা জিতে যাব। আমরা কত গোলে জিতব জানি না, তবে আমরাই চ্যাম্পিয়ন হব। এরপর স্পেনে ফিরে গিয়ে ভক্তদের সঙ্গে উদ্‌যাপন করা-সেটা সত্যিই খুব বিশেষ কিছু হবে।'

ইনজুরি কাটিয়ে উরুগুয়ের বিপক্ষে বিশ্বমঞ্চে স্প্যানিশ এই ওয়ান্ডারকিড কেমন জাদু দেখান, পুরো ফুটবল বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

‘হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পরিকল্পনা’ ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

রামিসা হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি ওয়েবের

রামিসা হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি ওয়েবের

 নবনির্বাচিত ক্রিকেট বোর্ড সভাপতির বাড়িতে বন্দুক হামলা

নবনির্বাচিত ক্রিকেট বোর্ড সভাপতির বাড়িতে বন্দুক হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App