×

খেলা

ফোডেন-পালমারদের ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:১৯ পিএম

ফোডেন-পালমারদের ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল

ছবি- সংগৃহীত

আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে থ্রি লায়ন্সদের কোচ টমাস টুখেলের এই স্কোয়াডে জায়গা হয়নি ফিল ফোডেন, কোল পালমার, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং হ্যারি ম্যাগুয়ারের মতো বড় তারকাদের। বেশ কিছু চমক আর কঠিন সিদ্ধান্ত নিয়ে শুক্রবার (২২ মে) ডালাসের বিমানের টিকিট পাওয়া ইংলিশ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছেন জার্মান এই কোচ।

ম্যানচেস্টার সিটির ফোডেন ও চেলসির পালমার-দুজনই ক্লাব ফুটবলে বাজে মৌসুম পার করার চরম মূল্য চোকাচ্ছেন। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের আলেকজান্ডার-আর্নল্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাগুয়ারের বাদ পড়াও দল ঘোষণায় বড় আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদ সম্মেলনে এমন কঠিন সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে টুখেল বলেন,'এই খেলোয়াড়দের বিশ্বকাপে না থাকার খবরটি দেওয়া আমার জন্য বেশ কঠিন ছিল। ফোন কলের সময়ও আমি তাদের আবেগ অনুভব করতে পারছিলাম।' তিনি আরও যোগ করেন,'যেসব খেলোয়াড় অন্তত একবার হলেও আমাদের সঙ্গে ক্যাম্পে ছিলেন, আমি তাদের সবাইকে ফোন করেছিলাম। কারণ, আমি অন্তত তাদের কাজের জন্য কৃতজ্ঞতা ও সম্মানটুকু জানাতে চেয়েছিলাম।'

বাদ পড়া তারকাদের তালিকা এখানেই শেষ নয়। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে স্বদেশি ফুটবলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট এবং লিডসের স্ট্রাইকার ডমিনিক ক্যালভার্ট-লুইনও বিশ্বকাপ দলে জায়গা পাননি। এছাড়া, ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম ওয়ার্টনের জায়গায় সুযোগ পেয়েছেন ব্রেন্টফোর্ডের অভিজ্ঞ মিডফিল্ডার ও লিভারপুলের সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসন।

তবে চমক হিসেবে দলে সুযোগ পেয়েছেন অ্যাস্টন ভিলার স্ট্রাইকার ওলি ওয়াটকিনস এবং সৌদি আরবের আল আহলিতে খেলা ইভান টনি। সম্প্রতি অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ শিরোপা জিতেছেন ওয়াটকিনস। অন্যদিকে, সৌদি প্রো লিগে এই মৌসুমে ৩২ ম্যাচে ৩২ গোল করে টুখেলের আস্থা অর্জন করেছেন টনি।

আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। এরপর গ্রুপ পর্বে ২৩ জুন ঘানা এবং চার দিন পর ২৭ জুন পানামার মুখোমুখি হবে টুখেলের শীর্ষরা।

একনজরে ইংল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো, ড্যান বার্ন (নিউক্যাসল), মার্ক গুয়েহি, জন স্টোন্স, নিকো ও'রাইলি (সবাই ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), জেদ স্পেন্স (টটেনহ্যাম)।

মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), এবেরেচি এজি (আর্সেনাল)।

ফরোয়ার্ড: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), অলি ওয়াটকিনস (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা, নোনি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধের ধ্বংসস্তূপে এবার ইঁদুরবাহিত রোগ, গাজায় আক্রান্ত সোয়া লাখ

যুদ্ধের ধ্বংসস্তূপে এবার ইঁদুরবাহিত রোগ, গাজায় আক্রান্ত সোয়া লাখ

দেড় মাস আগে প্রাণ হারানো নিশাতের বাবা রামিসার বাসায়, চাইলেন বিচার

দেড় মাস আগে প্রাণ হারানো নিশাতের বাবা রামিসার বাসায়, চাইলেন বিচার

ইরানের ইউরেনিয়াম নিয়ে চীনের সঙ্গে আলোচনা করলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম নিয়ে চীনের সঙ্গে আলোচনা করলেন পুতিন

বলাকা রুলিং মিল মাঠে পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ

বলাকা রুলিং মিল মাঠে পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App