×

খেলা

আবাহনীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:৫০ পিএম

আবাহনীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস

ছবি- সংগৃহীত

এক রাউন্ড বাকি থাকতেই প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস। আজ শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল কিংসরা। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেল তারা।

গত মৌসুমে মোহামেডানের কাছে হারানো মুকুট ফিরে পাওয়ার মাধ্যমে ষষ্ঠবারের মতো লিগ জিতল কিংস। এর মাধ্যমে পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বার শিরোপা জেতার রেকর্ডে আবাহনীকে স্পর্শ করল তারা। বিপরীতে আবাহনীর শিরোপা খরা আরও দীর্ঘ হলো; ২০১৭-১৮ মৌসুমের পর আর লিগ জেতা হয়নি আকাশী-নীলদের।

গোলে লক্ষ্যে দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে। প্রথমার্ধে কোনো গোল না হলেও ৪২ মিনিটে সোহেল রানার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয় হাফের শুরুতে আবাহনী গোলের সুযোগ তৈরি করলেও কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দারুণ দক্ষতায় তা রুখে দেন।

ম্যাচের ৭১ মিনিটে ডেডলক ভাঙেন দোরিয়েলতন গোমেস। বক্সে ফয়সাল আহমেদ ফাহিম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় কিংস। স্পট কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন এই ব্রাজিলিয়ান। এটি লিগে তাঁর ১৭তম গোল। এর কিছুক্ষণ পরই সোহেল রানা সিনিয়র বক্সের বাইরে থেকে বাম পায়ের দর্শনীয় শটে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই শিরোপা উল্লাসে মাতে কিংসরা।

এই জয়ে কিংসের সামনে এখন ‘ট্রেবল’ জয়ের হাতছানি। চ্যালেঞ্জ কাপ ও লিগ জয়ের পর আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে তারা।

লিগের অন্য ম্যাচগুলোতে অঘটন ঘটিয়েছে রহমতগঞ্জ। মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে তারা। এ ছাড়া আরামবাগকে ২-০ গোলে পুলিশ এফসি, ফকিরেরপুলকে ১-০ গোলে পিডব্লিউডি এবং ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ফর্টিসের এই জয়ে লিগের রানার্সআপ হওয়ার লড়াই জমে উঠেছে; বর্তমানে তাদের ও আবাহনীর পয়েন্ট সমান (৩৪)। অন্যদিকে ১৭ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে ফকিরেরপুলের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিকআপে মিললো ৫৪৯ বোতল মদ, আটক ৩

পিকআপে মিললো ৫৪৯ বোতল মদ, আটক ৩

‘বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার করবেন না’

সাইফুল হক ‘বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার করবেন না’

মোজতবা খামেনির নতুন বার্তা

মোজতবা খামেনির নতুন বার্তা

সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির

সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App