×

আন্তর্জাতিক

সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:৩১ পিএম

সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির

ছবি : সংগৃহীত

আগামী রোববার (১৭ মে) সৌদিতে জিলকদ মাসের ২৯তম দিন হবে। এদিন সাধারণ মানুষকে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (১৫ মে) সৌদির সুপ্রিম কোর্ট এই অনুরোধ করেন।

যদি দেশটির পূর্ব গগনে ওইদিন চাঁদ দেখা যায় তাহলে আগামী ২৭ মে হবে ঈদুল আজহা। আর হজ হবে ২৬ মে। কিন্তু ২৭ মে চাঁদ দেখতে না পেলে সৌদিতে ঈদ হবে ২৮ মে। আর হজ হবে ২৭ মে।

তবে সেখানে ১৭ তারিখ সূর্যাস্তের পর খালি চোখে চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সৌদির সুপ্রিম কোর্ট বলেছে, যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে দেশে গঠিত চাঁদ দেখা কমিটিকে যেন অবহিত করেন।

এদিকে, জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) বলেছে, গণনা অনুযায়ী ওই দিন জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।

সেই হিসেবে আগামী ২৭ মে বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আইএসির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীসহ আটক সেই যুবদল নেতার জামিন, দল থেকে বহিষ্কার

নারীসহ আটক সেই যুবদল নেতার জামিন, দল থেকে বহিষ্কার

ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অচলাবস্থা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অচলাবস্থা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ট্রাক্টরে মাটি পরিবহনে নষ্ট রাস্তা, মাঠের ধান নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

ট্রাক্টরে মাটি পরিবহনে নষ্ট রাস্তা, মাঠের ধান নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

নিষ্ঠুর নগরীতে নিষ্পাপ ঘুম

নিষ্ঠুর নগরীতে নিষ্পাপ ঘুম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App