×

জাতীয়

সিটিটিসির অভিযানে সিলেটের যুবক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:১৩ পিএম

সিটিটিসির অভিযানে সিলেটের যুবক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানার একটি মামলার সন্দেহভাজন আসামি মো. রাহেদ হোসেন মাহেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নম্বর শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ইসলামনগর এলাকার একটি টিলার পাশ থেকে রাহেদ হোসেন মাহেদকে আটক করা হয়। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকায়। তার বাবার নাম নুরু মিয়া এবং মায়ের নাম সাফিয়া খানম।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাহেদ হোসেন মাহেদ চাকরিচ্যুত সেনাসদস্য এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘দাওলাতুল ইসলাম নিউ জেএমবি’র মতাদর্শে উদ্বুদ্ধ। তিনি সংগঠনটির সক্রিয় সদস্য বলেও দাবি করেছে পুলিশ।

ডিসি এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তি ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অব্যবস্থাপনা, কালোবাজারি এবং সংকট, অতঃপর ভোগান্তি

অব্যবস্থাপনা, কালোবাজারি এবং সংকট, অতঃপর ভোগান্তি

বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষে, হতাহত ৫

বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষে, হতাহত ৫

চোরাই বাইক উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

চোরাই বাইক উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

প্যারোলে মুক্তি পেয়েও মায়ের মুখ দেখা হলো না যুবলীগ নেতার

প্যারোলে মুক্তি পেয়েও মায়ের মুখ দেখা হলো না যুবলীগ নেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App