×

রংপুর

৭ মাস পর উৎপাদনে বড়পুকুরিয়ার ৩ নং ইউনিট

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

৭ মাস পর উৎপাদনে বড়পুকুরিয়ার ৩ নং ইউনিট

ছবি: সংগৃহীত

টানা প্রায় সাত মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নং ইউনিট। জেনারেল ওভারহলিং শেষে বুধবার (২০ মে) ৫.৪৬ মিনিটে ইউনিটটি চালু করা হয়েছে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।

বর্তমানে ইউনিটটিতে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে সন্ধ্যা ৬টায় ভোরের কাগজকে নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। ক্রমান্বয়ে লোড বাড়বে বলে তিনি জানান। 

প্রধান প্রকৌশলী আরো জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে ইউনিটটি বন্ধ ছিলো। এ সময় ওভারহলিংয়ের কাজ সম্পন্ন করা হয়। বর্তমানে ১ নং ও ৩ নং ইউনিট চালু থাকায় দুই ইউনিট মিলে মোট ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ১ নং ইউনিটে ৫০ মেগাওয়াট এবং ৩ নং ইউনিটে ২০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে। আগামীকালের মধ্যে দুটি ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। ১ ও ২ নং ইউনিটের প্রতিটির ক্ষমতা ১২৫ মেগাওয়াট এবং ৩ নং ইউনিটের ২৭৫ মেগাওয়াট। কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে ২০২০ সালের নভেম্বরে যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হওয়া ২ নং ইউনিটটি সাড়ে চার বছরেও মেরামত হয়নি। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ, পিডিবি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এ বিষয়ে জানান, ২ নং ইউনিটটি বর্তমান অবস্থায় মেরামত করে অচল করতে ২০০ কোটি টাকার প্রয়োজন। এই টাকায় নতুন ইউনিট করা যাবে।

বড়পুকুরিয়া খনির কয়লা ব্যবহার করে কেন্দ্রটি পরিচালনা করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। চুক্তি অনুযায়ী উৎপাদন সচল রাখতে ছোটখাটো মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ। জোড়াতালির মেরামতে বারবার ত্রুটি দেখা দিচ্ছে।

সূত্র জানায়, প্রতিটি ইউনিট চালাতে দুটি ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প প্রয়োজন। ২০২২ সাল থেকে ৩ নং ইউনিটের দুটি পাম্পের একটি বিকল। ঝুঁকি নিয়েই একটি পাম্প দিয়ে উৎপাদন চালানো হচ্ছিল, যার কারণে মাঝেমধ্যেই ইউনিটটি বন্ধ হয়ে যেতো। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজছে

ইসরায়েলি পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজছে

‘সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের দরজা এখনো বন্ধ হয়নি’

‘সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের দরজা এখনো বন্ধ হয়নি’

নবজাতকের মৃত্যু ঘিরে রাতভর উত্তেজনা, মুচলেকায় মরদেহ নিলেন মা

নবজাতকের মৃত্যু ঘিরে রাতভর উত্তেজনা, মুচলেকায় মরদেহ নিলেন মা

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App