×

আন্তর্জাতিক

বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর করলেন শুভেন্দু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর করলেন শুভেন্দু

ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে রাজ্যের ২৭ কিলোমিটার জমি সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি এই রাজনৈতিক অবস্থানের কথা জানান।

সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী দাবি করেন, যারা সিএএ-এর আওতায় পড়বেন না, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তার ভাষায়, এদের গ্রেপ্তার করে বিএসএফ-এর হাতে হস্তান্তর করা এবং পরবর্তীতে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করা দরকার।

তিনি আরও দাবি করেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সীমান্ত থানাগুলোতে নতুন ব্যবস্থা কার্যকর করা উচিত এবং এ বিষয়ে রাজ্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া দরকার। তার মতে,'ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট'—এই নীতির ভিত্তিতেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজেপির এই কর্মসূচি ও সংবাদ সম্মেলনে বিএসএফ-এর সাবেক কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে সীমান্ত নিরাপত্তা জোরদারে রাজ্যের জমি দ্রুত বিএসএফ-এর হাতে হস্তান্তরের পক্ষে সওয়াল করা হয়।

তবে শুভেন্দু অধিকারীর এই অবস্থান ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুরু থেকেই রাজ্যে সিএএ বাস্তবায়নের তীব্র বিরোধিতা করে আসছে। নবান্ন তথা রাজ্য প্রশাসনের অবস্থান হলো, রাজ্যে কোনোভাবেই সিএএ বা এনআরসি কার্যকর করতে দেওয়া হবে না।

সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ রয়েছে। তবে এর বাস্তবায়ন ও প্রয়োগ নিয়ে শুরু থেকেই পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে তীব্র রাজনৈতিক বিরোধিতা চলে আসছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের পর নতুন এই রাজনৈতিক সিদ্ধান্তের দাবিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুমেকে আগুন ও রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

খুমেকে আগুন ও রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

বগুড়ায় বিএনপি নেতাসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বগুড়ায় বিএনপি নেতাসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

দুই বিশ্বকাপ জয়ীকে নিয়ে সুইজারল্যান্ডের স্কোয়াড ঘোষণা

দুই বিশ্বকাপ জয়ীকে নিয়ে সুইজারল্যান্ডের স্কোয়াড ঘোষণা

ছাত্রের খাতা লিখছিলেন শিক্ষকরা, হাতেনাতে আটক ৩

ছাত্রের খাতা লিখছিলেন শিক্ষকরা, হাতেনাতে আটক ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App