×

খুলনা

সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ১

Icon

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ১

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক পাচারের সময় আব্দুল্লাহ (২৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ জব্দ করা হয়েছে।

বুধবার (২০ মে) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ যশোরের শার্শা উপজেলার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক আব্দুল্লাহ (২৪) যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, এ অভিযানে তার কাছ থেকে ৮২ বোতল উইনিক্স সিরাপ, দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড এবং নগদ ১ লাখ ১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯২ হাজার ৫৯০ টাকা।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

অস্ত্রোপচারের পর আবেগঘন বার্তা স্প্যানিশ তারকার

অস্ত্রোপচারের পর আবেগঘন বার্তা স্প্যানিশ তারকার

দেশ চালাচ্ছে হাওয়া ভবনের ‘কিচেন কেবিনেট’

নাসীরুদ্দীন পাটওয়ারী দেশ চালাচ্ছে হাওয়া ভবনের ‘কিচেন কেবিনেট’

হত্যা মামলায় হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

হত্যা মামলায় হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App