×

জাতীয়

আরো দুই মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৩০ পিএম

আরো দুই মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ছবি: ফাইল ফটো

যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন শুনানি শেষে বুধবার (২০ মে) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দেন। এর ফলে ওই দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন কার্যকর থাকল।

আইনজীবীরা জানিয়েছেন, এই দুই মামলাসহ মোট সাতটি মামলায় খায়রুল হকের জামিন বহাল রয়েছে। তবে অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান থাকায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না।

এর আগে যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় ১২ মে হাইকোর্ট খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথকভাবে আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে ওঠে। শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন এবং আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

খায়রুল হকের অন্যতম আইনজীবী মোনায়েম নবী শাহীন বলেন, ‘২০২৪ সালের যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলা, যেটির এজাহারে খায়রুল হকের নাম নেই, সে মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে ১৬ মে ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে সংশ্লিষ্ট পুলিশ। এর আগে খায়রুল হকের পরিবারের পক্ষ থেকে এক রিটের পরিপ্রেক্ষিতে ১৭ মে হাইকোর্ট সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দেন। তবে ১৭ মে ম্যাজিস্ট্রেট আদালত খায়রুল হককে আদালতে হাজির করতে ও শুনানির জন্য ২৩ মে দিন রাখেন। হাইকোর্টের আদেশ (সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে) যুক্ত করে হাজিরা পরোয়ানা বাতিল চেয়ে ম্যাজিস্ট্রেট আদালতে আজ আবেদন করা হয়েছে। উভয় আবেদনের ওপর ২৩ মে শুনানির দিন রয়েছে। যে কারণে আপাতত খায়রুল হক কারামুক্তি পাচ্ছেন না।’

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক হত্যা ও দুর্নীতির মামলায় তার নাম যুক্ত হয়। জুলাই গণ–অভ্যুত্থান-সংক্রান্ত কয়েকটি মামলায় হাইকোর্ট ও পরবর্তী আপিল বিভাগ থেকে তিনি আগেই জামিন পান, যা পরবর্তীতে রাষ্ট্রপক্ষ চ্যালেঞ্জ করলেও বহাল থাকে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা–সংক্রান্ত ঐতিহাসিক রায়ের সঙ্গে জড়িত বিতর্ক এবং পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় অভিযোগের মুখে থাকা এ বি এম খায়রুল হক দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। নতুন আইনি জটিলতার কারণে তাঁর মুক্তি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রের খাতা লিখছিলেন শিক্ষকরা, হাতেনাতে আটক ৩

ছাত্রের খাতা লিখছিলেন শিক্ষকরা, হাতেনাতে আটক ৩

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

অস্ত্রোপচারের পর আবেগঘন বার্তা স্প্যানিশ তারকার

অস্ত্রোপচারের পর আবেগঘন বার্তা স্প্যানিশ তারকার

দেশ চালাচ্ছে হাওয়া ভবনের ‘কিচেন কেবিনেট’

নাসীরুদ্দীন পাটওয়ারী দেশ চালাচ্ছে হাওয়া ভবনের ‘কিচেন কেবিনেট’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App