×

রাজনীতি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৪৮ পিএম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: ফেসবুকে ভাইরাল ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ডিসি হিল এলাকায়  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। 

বুধবার (২০ মে) সকালে মিছিলটি করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল ডিসি হিল এলাকার সামনে থেকে ব্যানার নিয়ে মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

পরে মিছিলটি সড়কের কিছুদূর অগ্রসর হয়ে পথসভায় রূপ নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যও দেন অংশগ্রহণকারীরা।

চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, ‘বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাতিরঝিলে হেরোইন উদ্ধারের মামলায় যাবজ্জীবন

হাতিরঝিলে হেরোইন উদ্ধারের মামলায় যাবজ্জীবন

জমি লিখে নিতে বৃদ্ধাকে অপহরণ, আদালতে মামলা

জমি লিখে নিতে বৃদ্ধাকে অপহরণ, আদালতে মামলা

খুমেকে আগুন ও রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

খুমেকে আগুন ও রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

বগুড়ায় বিএনপি নেতাসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বগুড়ায় বিএনপি নেতাসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App