×

রাজশাহী

রামেকে হামে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম

রামেকে হামে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব এখনো অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ১১ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন রোগী। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত রামেক হাসপাতালে মোট ৬১৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ১১ জন শিশু ভর্তি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবিসিতে ২১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

বিবিসিতে ২১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও শেষ সময়

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও শেষ সময়

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App