×

জাতীয়

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আ. লীগ আমলে বিসিএসে দলীয়করণে ব্যবস্থা নেওয়া হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম

আ. লীগ আমলে বিসিএসে দলীয়করণে ব্যবস্থা নেওয়া হবে

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থা অনুসন্ধান ও তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন। সংসদে অধিবেশনের সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার।

সকালে সংসদে লিখিত প্রশ্ন রাখেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর প্রশাসনে দলীয়করণে চরম দৃষ্টান্ত স্থাপন করেছে, যার পরিপ্রেক্ষিতে কতজন বিসিএস ক্যাডারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কতজন বিসিএস ফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, কতজন বিসিএস অফিসারকে ওএসডি করা হয়েছে?

তিনি আরেকটি প্রশ্নে বলেন, বিগত আওয়ামী লীগের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগগুলো নিয়ে সরকার তদন্তপূর্বক কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা?

সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থা অনুসন্ধান ও তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর সে বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্নীতির মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

দুর্নীতির মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তনে কাজ করছে  কমিটি

বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তনে কাজ করছে কমিটি

২২ হাজার কোটি রুপি লোকসানে এয়ার ইন্ডিয়া

২২ হাজার কোটি রুপি লোকসানে এয়ার ইন্ডিয়া

সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য জানালেন প্রতিমন্ত্রী

সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য জানালেন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App