×

যুক্তরাজ্য

বিবিসিতে ২১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম

বিবিসিতে ২১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের শীর্ষ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) ২১ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এই সংখ্যা প্রতিষ্ঠানটির মোট জনবলের প্রায় ১০ শতাংশ। ২০১১ সালের পর এটিই বিবিসিতে সবচেয়ে বড় আকারের কর্মী ছাঁটাই। ২০২৫ সাল পর্যন্ত এত বড় সিদ্ধান্ত আর নেওয়া হয়নি।

বুধবার (১৫ এপ্রিল) লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অল-স্টাফ বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ মে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ব্রিটিশ ব্যবসায়ী ও ইএমইএ বিজনেস গ্রুপের প্রধান ম্যাথিউ জন ব্রিটিন (ম্যাট ব্রিটিন)। তার যোগদানের এক মাস আগেই এই বড় সিদ্ধান্ত জানানো হলো।

তবে ফেব্রুয়ারিতেই এ ধরনের পদক্ষেপের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সে সময় বিবিসি কর্তৃপক্ষ জানায়, তারা বাজেট থেকে ৬০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে। তৎকালীন মহাপরিচালক টিম ডেভি বলেছিলেন, এই লক্ষ্য পূরণে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের বিষয়টি বিবেচনায় রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প, গাজা ইস্যু এবং ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে বিতর্কিত কাভারেজের সমালোচনার মুখে গত নভেম্বরে পদত্যাগের ঘোষণা দেন টিম ডেভি। পরে ২ এপ্রিল তিনি দায়িত্ব ছাড়েন।

আরো পড়ুন : ইরান ইস্যুতে ট্রাম্প-যুক্তরাজ্য দ্বন্দ্ব, ঝুঁকিতে রাজা চার্লসের যুক্তরাষ্ট্র সফর

বর্তমানে অন্তর্বর্তী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রদ্রি তালফান ডেভিস। তিনিই বুধবারের বৈঠকে ছাঁটাইয়ের ঘোষণা দেন এবং ম্যাট ব্রিটিন দায়িত্ব নেওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন।

ছাঁটাইয়ের সিদ্ধান্তের পর কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক ইমেইলে তালফান ডেভিস বলেন, বিবিসি বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। দ্রুত এই সমস্যা মোকাবিলা করা জরুরি। তিনি জানান, প্রতিষ্ঠানের ব্যয় ও আয়ের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। উৎপাদন খরচ বৃদ্ধি, লাইসেন্স ফি ও বাণিজ্যিক আয়ের চাপ এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা, সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

ডেভিস বলেন, বিবিসির বর্তমান বার্ষিক ব্যয় প্রায় ৫০০ কোটি পাউন্ড। আগামী দুই বছরে অন্তত ৫০ কোটি পাউন্ড সাশ্রয় করতে হবে, যার বড় অংশ ২০২৭-২৮ অর্থবছরে কার্যকর হবে।

তিনি স্বীকার করেন, কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করবে তবে পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় এটি অপরিহার্য হয়ে উঠেছে।

এদিকে, যুক্তরাজ্যের সম্প্রচার ও বিনোদন খাতের শ্রমিক ইউনিয়ন বেকটুর প্রধান ফিলিপ্পা চাইল্ডস এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এত বড় পরিসরের ছাঁটাই শুধু কর্মীদের জন্যই নয়, বিবিসির সামগ্রিক সংবাদ কার্যক্রমের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি মনে করেন, সরকারের উচিত জাতীয় এই গণমাধ্যমের জন্য বরাদ্দ বৃদ্ধি করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে নিহত ১৫

রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে নিহত ১৫

সন্ধ্যায় সাবেক অধিনায়কদের সম্মাননা দেবে বিসিবি

সন্ধ্যায় সাবেক অধিনায়কদের সম্মাননা দেবে বিসিবি

অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪১ হাজার ৯২৪ মামলা: সংসদে আইনমন্ত্রী

অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪১ হাজার ৯২৪ মামলা: সংসদে আইনমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৪ লেনের পরিকল্পনা চলছে

সড়কমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৪ লেনের পরিকল্পনা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App