×

জাতীয়

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৮ এএম

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

এর আগে, বুধবার (১৫ এপ্রিল) অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, চলতি অধিবেশনের যাত্রা শুরু হয় গত ১২ মার্চ। এরপর পবিত্র ঈদুল ফিতরসহ বিভিন্ন সরকারি ছুটির কারণে ১৫ মার্চ সংসদের বৈঠক মুলতবি করা হয়। পরবর্তীতে ২৯ মার্চ বিকেল ৩টায় পুনরায় অধিবেশন শুরু হয়, যা ধারাবাহিকভাবে চলছে।

বর্তমানে সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য জানালেন প্রতিমন্ত্রী

সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য জানালেন প্রতিমন্ত্রী

বিবিসিতে ২১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

বিবিসিতে ২১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও শেষ সময়

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও শেষ সময়

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App