×

খেলা

নেইমারের বরণের দিনে আল হিলালের পয়েন্ট ভাগাভাগি

Icon

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নেইমারের বরণের দিনে আল হিলালের পয়েন্ট ভাগাভাগি
কাগজ ডেস্ক : সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে ইতোমধ্যেই যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। নিজেদের ঘরের মাঠ কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতকাল তাকে বরণ করে নেয় ক্লাবটি। এর পরপরই একই মাঠে আল ফেইহার বিপক্ষে খেলতে নামে নেইমারের নতুন দল। তবে নতুন দলের প্রথম ম্যাচটি গ্যালারি থেকে খুব একটা উপভোগ করতে পারেননি নেইমার। আগের দুই ম্যাচে বড় জয় পাওয়ার পর গতকালের ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ করেছে আল হিলাল। বিশ্বসেরা ফুটবলারদের দলে ভেড়াতে সৌদির ক্লাবগুলো কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। এখন পর্যন্ত লিগটির ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়েছে আল-হিলাল। রাজকীয় বিমানে উড়িয়ে নেয়ার পর এই তারকা ফরোয়ার্ডকে বর্ণাঢ্য অভ্যর্থনাও দিয়েছে। আগেই হিলালের কর্মকর্তা জানিয়েছিলেন সাম্বা ডান্সার নেইমারের সঙ্গে মানানসই বড় পার্টির আয়োজন করবে ক্লাবটি। কথা মতো বড় করেই বরণ করে নেয়া হয়েছে ব্রাজিলের পোস্টার বয়কে। প্রায় ৬৯ হাজার ধারণক্ষমতার এই মাঠে বর্ণিল আলোয় শূন্যে ভেসে ওঠা ‘নেইমার ইজ ব্লæ’ লেখা দিয়ে পরিচয় করিয়ে দেয়া হয় তাকে। এর আগে স্টেডিয়ামের ভিআইপি বক্সে ছেলে ডেভিড লুকাকে নিয়ে হাজির হন নেইমার। আল-হিলাল সমর্থকদের ভালোবাসায় তিনি সিক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই একই ভেন্যুতে তাদের ম্যাচ শুরু হয়। যদিও দলের প্রধান তারকাকে পেয়েও যেন না পাওয়ার অনুভূতি নিয়ে খেলতে হয়েছে নতুন সতীর্থদের। গ্যালারিতে বসে খেলা উপভোগ করলেও শেষ পর্যন্ত নতুন দলের জয় উপভোগ করতে পারেননি সাবেক পিএসজি তারকা। আগের দুটি ম্যাচের মধ্যে হিলাল আল রাইদকে ৩-০ এবং আবহাকে ৩-১ গোলে হারিয়েছিল। তাই আল ফেইহার বিপক্ষে আল হিলাল জয় নিয়েই মাঠ ছাড়বে আশা ছিল সবার। তবে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। ম্যাচের শুরুতেই দুই ব্রাজিলিয়ান মাইকেল ও ম্যালকম জুটিতে এগিয়ে যেতে পারত আল হিলাল। ম্যাচের দশম মিনিটে মাইকেলের করা গোলটি অফসাইডের কারণে আটকে বাতিল হয়ে যায়। তবে ১৫তম মিনিটে হিলাল সমর্থকদের উচ্ছ¡াস থামিয়ে দেয় আল ফেইহা। জাম্বিয়ান ফরোয়ার্ড ফ্যাশন সাকালা তাদের লিড এনে দেন। তবে তাদের সেই লিড বেশিক্ষণ টিকতে পারেনি। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানেই সমতায় ফেরে আল-হিলাল। সৌদি ফরোয়ার্ড আবদুল্লাহ আলহামদান ডিফেন্ডারদের জটলার মধ্য থেকেই শট নিয়েই লক্ষ্যভেদ করে। এরপর ম্যাচের অধিকাংশ সময়জুড়ে দাপট দেখালেও আর জালের দেখা পায়নি নেইমারের নতুন সতীর্থরা। সৌদি ফুটবলে নেইমারের অভিষেক হতে পারতো আগামী ২৬ আগস্ট। সবকিছু ঠিক থাকলে সেদিনই আল হিলালের জার্সি গায়ে প্রথমবার মাঠে নামতেন তিনি। তবে ক্লাবটির পর্তুগিক কোচ জর্জ জেসুস গতকাল জানান, এখনই অভিষেকের জন্য ফিট নন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার চোট নিয়েই সৌদি আরবে হাজির হয়েছেন। আপাতত তাকে রিহ্যাবে রাখা হবে বলে জানা যায। সৌদি অভিষেক ছাড়াও শঙ্কায় আছে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই। ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ বাছাইয়েও খেলার সম্ভাবনা নেই নেইমারের। এসব জানিয়ে সংবাদ সম্মলনে হিলাল কোচ বলেন, ‘নেইমার চোট নিয়েই এসেছে। মাংসপেশীতে খানিক সমস্যা আছে তার। আমি জানিনা ঠিক কবে নাগাদ সে ফিরবে আর খেলার জন্য প্রস্তুত হবে কিংবা স্বাভাবিক ট্রেনিং করবে। তার ব্রাজিল জাতীয় দলেও যোগ দেয়া বা তাদের সঙ্গে ভ্রমণ করা উচিৎ না। সে এখন রিহ্যাবে আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ত্রাণের টাকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন এমপি গোলাম রব্বানী

ত্রাণের টাকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন এমপি গোলাম রব্বানী

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

ঢাকার সড়কে এআই নজরদারি এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App