×

চট্টগ্রাম

বাঞ্ছারামপুরে রাস্তা-খালে পড়ে আছে শত শত কোরবানির চামড়া, দুর্গন্ধে ভোগান্তি

Icon

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি)

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

বাঞ্ছারামপুরে রাস্তা-খালে পড়ে আছে শত শত কোরবানির চামড়া, দুর্গন্ধে ভোগান্তি

ছবি : ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী-ফতেপুর সড়কের পাড়াতলী-রূপসী এলাকার বিভিন্ন অংশে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও অপসারণ না করায় রাস্তার পাশের খাল ও জলাশয়ে ফেলে রাখা হয়েছে। কয়েক দিন ধরে চামড়াগুলো পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহার পর সংগ্রহ না হওয়া কিংবা বিক্রি না হওয়া শত শত পশুর চামড়া অসাধু ব্যক্তিরা খাল ও রাস্তার পাশের নিচু স্থানে ফেলে দেয়। প্রচণ্ড গরমে চামড়াগুলো দ্রুত পচে গিয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। পাশাপাশি মাছি ও পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাওয়ায় আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, কয়েক দিন ধরে দুর্গন্ধের কারণে খালের পাশের সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। অনেকের বাড়িঘরে দুর্গন্ধ ঢুকে পড়ছে। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন বলেন, “চামড়াগুলো রাস্তার পাশে খালে ফেলে রাখার পর থেকেই অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। কারা এগুলো করেছে, তা আমরা জানি না। এই পচা চামড়ার দুর্গন্ধ সবার জন্যই ক্ষতিকর।”

আরেক বাসিন্দা আরিফুল ইসলাম মিশন জানান, “আমাদের এদিক দিয়ে অনেক এলাকার মানুষ যাতায়াত করেন। ঈদের পর থেকে এদিকের কয়েকটি অংশে কারা যেন চামড়া ফেলে রেখে গেছে। এরপর থেকেই চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। মৌসুমি ব্যবসায়ীরা চামড়া কিনে হয়তো বিক্রি করতে না পেরে এমন কাজ করেছে। ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।”

বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. শামীম শিবলী বলেন, “রূপসদী থেকে কড়ইতলা ফেরিঘাট অংশের পাড়াতলী এলাকার বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া সংরক্ষণ না করে কে বা কারা রাস্তার পাশে খালে ফেলে গেছে। চামড়াগুলো পচে এমনভাবে দুর্গন্ধ ছড়িয়েছে যে তা স্বাস্থ্যঝুঁকির পর্যায়ে পৌঁছেছে। এই রাস্তা দিয়ে কুমিল্লার মুরাদনগর, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুরসহ কয়েকটি উপজেলার মানুষ ঢাকায় যাতায়াত করে। এই সড়ক দিয়ে স্কুলশিক্ষার্থীরাও চলাফেরা করে। চামড়াগুলো পচে খালের পানিও দূষিত হচ্ছে, যার ফলে দেশীয় মাছের ক্ষতি হচ্ছে এবং পরিবেশেরও ক্ষতি হচ্ছে। প্রশাসন যেন দ্রুত এই পচা চামড়াগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।”

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “পশুর চামড়া পচে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। রাস্তার পাশে খালে ফেলে রাখা পচা চামড়াগুলো দ্রুত অপসারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

আরো ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

আরো ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App