×

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:২২ পিএম

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে প্রতিহত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৪ জুন) রূপায়ণ টাওয়ারে জাতীয় যুবশক্তি কর্তৃক আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপির বড় বড় নেতারা গোপন মিটিংয়ে বলে, জামায়াতকে সাইজ করার জন্য নাকি আওয়ামী লীগকে নামাতে হবে। তো, আপনারা এত বড় দল, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেন।

তিনি আরো বলেন, ইসি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তারা যদি আবারও কোনো ইঞ্জিনিয়ারিং করতে চায়, তার জবাব আমরা রাজপথে দেব।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার তরুণদের পেছনে বাজেট দিতে চায় না। সরকার চায় তরুণরা গাড়ির পেছনে ঘুরুক। যদি দক্ষ জনশক্তি তৈরি হয়ে যায়, তাহলে মিছিলে যাওয়ার লোক তো পাবে না। এই সরকার যদি তরুণদের  চাকরির ব্যবস্থা করতে না পারে, তাহলে তারা সমাজের জন্য বোঝা হয়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ যে কারণে বর্জিত হয়েছিল, সেটা বিএনপির ক্ষেত্রেও হতে পারে। কারণ আওয়ামী লীগ যে সিস্টেমে চলছিল, সেটা তরুণরা গ্রহণ করেনি। সুতরাং এই প্রজন্মকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের ব্যবহার করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ত্রাণের টাকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন এমপি গোলাম রব্বানী

ত্রাণের টাকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন এমপি গোলাম রব্বানী

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

ঢাকার সড়কে এআই নজরদারি এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App