×

জাতীয়

দুই পদেই দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

দুই পদেই দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান

ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি -এই দুই পদেই দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। 

বৃহস্পতিবার (৪ জুন) দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই দুই পদে একসঙ্গে দায়িত্ব পালনে অতীতের উদাহরণ টেনে বলেন, আধুনিক যোগাযোগব্যবস্থায় এরকমটা খুব একটা কঠিন কিছু নয়।

একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি- এই দুই পদে দায়িত্ব পালন করবেন, নাকি পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়বেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, ‘আজ থেকে ৪০ বছর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তখন আমি তার ব্যক্তিগত সচিব ছিলাম এবং তার সঙ্গেই কাজ করেছি। তিনি একই সময়ে উভয় দায়িত্ব পূর্ণকালীনভাবে পালন করেছেন।’

প্রযুক্তির সুবিধায় বর্তমানে দুই দায়িত্ব একসঙ্গে সামলানো সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘সেই সময় ইন্টারনেট বা আধুনিক যোগাযোগব্যবস্থা ছিল না। এখন প্রযুক্তির কারণে দায়িত্ব পালন আরও মসৃণভাবে সম্ভব।’

সাম্প্রতিক উদাহরণ টেনে তিনি বলেন, ‘বর্তমানে যিনি সভাপতি (ইউএনজিএর বর্তমান সভাপতি) তিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি গ্রিন পার্টির নেতা ছিলেন, কিন্তু দলটি নির্বাচনে হেরে যাওয়ায় তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেননি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে তার এই বিজয় সবার আন্তরিক প্রচেষ্টার ফল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

আরো ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

আরো ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App