×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী : বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে
কাগজ প্রতিবেদক : ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে স্বাধীন করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ঘরবাড়ি, স্ত্রী-সন্তান ও পরিবারের সবাইকে রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের কারণেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের এই আত্মত্যাগের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা সম্ভব নয়। কারণ তাদের জন্য যাই করা হবে, সবই কম হয়ে যাবে। এজন্য বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন, ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। গতকাল শনিবার রাতে রাজধানীর খিলগাঁও জোড়পুকুর খেলার মাঠে ‘বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মহান স্বাধীনতা উৎসব-২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নার্গিস রহমান, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর খান মো. মামুন রশিদ (শুভ্র), ৫নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাস, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টনসহ খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট আসনের সংরক্ষিত মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের ২৪০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়। পাশাপাশি বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা ও মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও লাল-সবুজ বেলুন উড়িয়ে স্বাধীনতা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার পরে দেশে প্রত্যাবর্তন এবং বাংলাদেশের অগ্রযাত্রা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। সর্বশেষে বর্ণাঢ্য আতশবাজির মধ্য দিয়ে স্বাধীনতা উৎসব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সাবের হোসেন চৌধুরী বলেন, মার্চ মাস বাঙালি জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ মাস। এই মাসের মতো জাতীয় দিবস আর কোনো মাসে নেই। ৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর স্বাধীনতার ঘোষণা দেন, ১৭ মার্চ জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু, ২৬ মার্চ স্বাধীনতা দিবস। একইসঙ্গে এই বছরটি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ মুজিব শতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর বছর। তাই এই দিনটিতে কে আওয়ামী লীগ, কে বিএনপি আর কে জাতীয় পার্টি করে সেই হিসাব না করে সম্মিলিতভাবে উৎসব পালন করব। একইভাবে আধুনিক, অসাম্প্রদায়িক ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাব। ঢাকা-৯ আসনের সংসদ সদস্য বলেন, যখন কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক নেতার কাছে কোনো কারণে যেতে চায়, আগে দেখে ওই নেতা কোন দল করেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। যেকোনো দলের, যেকোনো মতের মানুষ আমার কাছে যেকোনো সময় যেকোনো সেবা পেতে কিংবা অভিযোগ নিয়ে আসতে পারবেন। আমি সবসময় বলি, যারা আমাকে ভোট দেয়নি, আর যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সবার সমান অধিকার। আমি চেষ্টা করব, যারা ভোট দেননি, তাদের সমর্থন অর্জনে সব ধরনের কাজ চালিয়ে যাওয়া। স্বাধীনতা দিবস উপলক্ষে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, সেটি চলমান রাখতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। তাই আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সাবের হোসেন চৌধুরী বলেন, ঢাকা-৯ নির্বাচনী এলাকা নিয়ে আমরা সবসময় গর্ব করি। এর পেছনে অনেক অর্জনও রয়েছে। দেশের প্রথম ফ্লাইওভার এই এলাকায় নির্মিত হয়েছে, ৪ নম্বর জাতীয় স্টেডিয়ামও এখানে, মেডিকেল কলেজ করা হয়েছে, রাস্তা-ঘাট, বিদ্যুৎ ও পানির সংকট নিরসনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। রাজধানীতে পরিবহন সেক্টরে যে বিপ্লব ঘটতে যাচ্ছে তার ছোঁয়াও লাগতে যাচ্ছে। মেট্রোরেলের একটি অংশ ঢাকা-৯ আসনের ওপর দিয়ে যাবে। অর্থ্যাৎ সব ধরনের আধুনিক নাগরিক সুবিধা এই এলাকার মানুষ ভোগ করতে পারবে। তিনি বলেন, রাজধানীর কোনো এলাকায় যেটি সম্ভব হয়নি, ঢাকা-৯ নির্বাচনী এলাকায় সেটিই হতে যাচ্ছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। আমার মনে হয়, রাতের বেলা যদি মানুষ নিরাপদে বাড়িতে ফিরতে না পারে তাহলে সে উন্নয়নের কোনো মূল্য নেই। এজন্য নিরাপত্তা নিশ্চিন্তে সিসি ক্যামেরা বসানো হবে সব জায়গায়। একইসঙ্গে এই এলাকায় যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সিসি ক্যামেরায় তাদের দেখা গেলে পুলিশ তাদের গতিবিধি লক্ষ্য করতে থাকবে। সাবের হোসেন চৌধুরী বলেন, এই উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা সবই সম্ভব হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে। আমরা হয়তো সবকিছু শতভাগ ক্রুটিমুক্তভাবে করতে পারি না। ভুল হতেই পারে। কোনো কাজে ভুল হলে সেগুলো দেখিয়ে দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সর্বশেষ অনুষ্ঠানের কারণে মাঠের আশপাশের ভবনের বাসিন্দাদের সাময়িক অসুবিধা হওয়ার জন্য তিনি ক্ষমা চেয়ে নেন এবং করোনা মহামারিতে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোল্লাহাটে তালের বাম্পার ফলন, গ্রামীণ অর্থনীতিতে কোটি টাকা সংযোজন

মোল্লাহাটে তালের বাম্পার ফলন, গ্রামীণ অর্থনীতিতে কোটি টাকা সংযোজন

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি

মাছউদ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি

‘শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

‘শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

হিলি সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

হিলি সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App