×

জাতীয়

সম্পর্ক উন্নয়নে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ ও তুরস্কের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:১১ পিএম

সম্পর্ক উন্নয়নে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ ও তুরস্কের

ছবি : সংগৃহীত

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করতে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক।

শনিবার (৬ জুন) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়েও সম্মতি হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দুই দেশ একযোগে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রেস উইং জানায়, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

এ সময় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি তুরস্কের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।


সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে গত বৃহস্পতিবার রাতে সিউল থেকে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের দ্বিতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। পরে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কক্সবাজার সফর করেন এবং রাতে ঢাকায় ফিরে আসেন।

সফরকালে তিনি বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেন। আজই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

হাকান ফিদান তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে প্রায় এক দশক দায়িত্ব পালন করেছেন। আঞ্চলিক সফরের অংশ হিসেবে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসেন তিনি।

উল্লেখ্য, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্ক সফর করেন। ওই সফরে হাকান ফিদানের আমন্ত্রণে তিনি তুরস্কে যান এবং তখনই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ

কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ

নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা মাসুক গ্রেপ্তার

নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা মাসুক গ্রেপ্তার

মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

৩৬ ঘণ্টা পেরিয়েও জিরো লাইনে নারী-শিশুসহ ১০ জন

পঞ্চগড় সীমান্ত ৩৬ ঘণ্টা পেরিয়েও জিরো লাইনে নারী-শিশুসহ ১০ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App