×

জাতীয়

মাছউদ

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শনিবার (৬ জুন) এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা সংশোধনের কাজ জুন মাসের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন থাকবে।

কোন স্তরের নির্বাচন দিয়ে কার্যক্রম শুরু হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাঁর ভাষ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপজেলা ও জেলা পরিষদের বিভিন্ন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত থাকেন এবং জেলা পরিষদ নির্বাচনে ভোটার হিসেবেও ভূমিকা রাখেন। সে কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে আয়োজনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি পৌরসভা নির্বাচনও আয়োজন করা হতে পারে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে মোট ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছরে ৩ হাজার ৭৫৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে এবং আগামী বছরে আরও ৩৪৯টি নির্বাচনযোগ্য হবে।

এ ছাড়া বর্তমানে ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ, ১২টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচন আয়োজনের উপযুক্ত অবস্থায় রয়েছে।

অন্যদিকে, সরকার বগুড়াকে নতুন সিটি করপোরেশন হিসেবে অনুমোদন দেওয়ায় দেশে সিটি করপোরেশনের সংখ্যা বেড়ে ১৩টিতে উন্নীত হবে। একই সঙ্গে নতুন পাঁচটি উপজেলা অনুমোদন পাওয়ায় উপজেলার সংখ্যা ৫০০-তে পৌঁছাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা

গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App