×

স্বাস্থ্য

‘শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:২৫ পিএম

‘শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

ফাইল ছবি

ছয় শিশু নিহতের ঘটনায় দেয়া শোকজের জবাব না পেলে আইন অনুযায়ী আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ছয় শিশু নিহতের ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি জানান, জনস্বার্থে এবং মানুষের জীবনের স্বার্থে আইনানুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে রোববার বিকেলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং সেই উত্তর সন্তোষজনক না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে এবং ভুক্তভোগীদের দাবি যাই হোক না কেন, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসময় গ্রাম থেকে উপজেলা ও উপজেলা থেকে ঢাকামুখী দুই পর্যায়েই এই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে বলে জানান মন্ত্রী। 

তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন বিষয়ে প্রধানমন্ত্রী ও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির (বুয়েট) সঙ্গে একটি বৈঠক হয়েছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে দুই ধরনের অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা করা হয়েছে।

গত ২৭ মে ভোরে আদ-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ (পোস্ট ডেলিভারি) ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা

গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App