×

জাতীয়

ডিএমপির পাঁচ এডিসি ও দুই এসিকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:৪৭ পিএম

ডিএমপির পাঁচ এডিসি ও দুই এসিকে বদলি

ছবি : ফাইল ফটো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং দুজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ জুন) রাতে অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে, এডিসি রীমা সুলতানাকে অর্থ বিভাগে, ধানমণ্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে সোয়াটে দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজম খান এক দ্বৈত মহাকাব্যের নাম

‘অপারেশন তিতাস’ থেকে ‘আলাল ও দুলাল’ আজম খান এক দ্বৈত মহাকাব্যের নাম

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

ডিএমপির পাঁচ এডিসি ও দুই এসিকে বদলি

ডিএমপির পাঁচ এডিসি ও দুই এসিকে বদলি

আবারো বাস পড়ল পদ্মায়

আবারো বাস পড়ল পদ্মায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App