সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:৪৮ এএম
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোভ্যানে থাকা তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম।
তিনি বলেন, এনায়েতপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেলকুচির মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একজন আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন : পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের
