পুলিশে ৭ কর্মকর্তার পদোন্নতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:০০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন দুজন অতিরিক্ত আইজিপি। সেই সঙ্গে পাঁচজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটো প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরের দিনেই গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. দেলোয়ার হোসেন মিঞা। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেনকেও গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
