×

চট্টগ্রাম

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ছবি: ফাইল ফটো

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনাগাজী উপজেলার বক্তারমুন্সির সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) ও ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে জিহানুল ইসলাম শাওন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিসান ও শাওন বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী এলাকায় ঘুরতে গিয়েছিল। সেখানে রাত্রিযাপন শেষে সকালে মোটরসাইকেলে করে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। মহাসড়কের ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া রাস্তার মুখে পৌঁছালে রেজিস্ট্রেশনবিহীন বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও  ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন

মিয়া গোলাম পরওয়ার বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন

দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App