×

জাতীয়

‘শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম

‘শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসছে’

ছবি : সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক। আগামী অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর ঘোষণা দেওয়া সম্ভব হতে পারে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা তিস্তাপাড়ের সন্তান। তিস্তাকে কেন্দ্র করে অনেক আন্দোলনে আমরা জড়িত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এসব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।’

আসাদুল হাবিব দুলু উল্লেখ করেন, সাম্প্রতিক আলোচনায় প্রধানমন্ত্রীর আন্তরিকতা স্পষ্ট হয়ে উঠেছে। দ্রুত কাজ শুরু করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থায়ন। তবে এই অর্থায়ন সরকারি তহবিল (জিওবি) থেকেই সম্ভব। দশ বছরের পরিকল্পনায় মোট ব্যয় ধরা হয়েছে ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা, যা খুব বড় নয় বলে মন্তব্য করেন তিনি।

পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক কারিগরি সহায়তা নেওয়ার সম্ভাবনার কথাও জানান দুলু। তিনি বলেন, ‘প্রয়োজনে বাইরের বিশ্ব থেকে টেকনিক্যাল সাপোর্ট নিতে হতে পারে। আমরা খতিয়ে দেখব, কোন দেশ থেকে এই সহায়তা নেওয়া যায়। আজকের সভা থেকে আমি আশান্বিত। অল্প সময়ের মধ্যেই আমরা জাতির সামনে সঠিকভাবে ঘোষণা দিতে পারব, কবে এবং কোন দিন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যারেটিভের রাজনীতি: মানুষ কি বাস্তবতাকে দেখে, নাকি গল্পকে?

ন্যারেটিভের রাজনীতি: মানুষ কি বাস্তবতাকে দেখে, নাকি গল্পকে?

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ভোলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৩ অভিযুক্ত গ্রেপ্তার

ভোলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৩ অভিযুক্ত গ্রেপ্তার

সোনারগাঁওয়ে মাদক নিরাময় কেন্দ্রে মৃত্যুর ঘটনায় নির্যাতনের অভিযোগ

সোনারগাঁওয়ে মাদক নিরাময় কেন্দ্রে মৃত্যুর ঘটনায় নির্যাতনের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App