×

রংপুর

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

ছবি: সংগৃহীত

গর্ভধারিণী মাকে মাথায় আঘাত করে হত্যার পর শয়নঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে আপন ছেলের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে ছেলে জুয়েল মিয়ার ঘরের মেঝে খুঁড়ে মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হলে ছেলে জুয়েল মিয়া (৪০) আত্মগোপনে চলে যান। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও নাতিকে থানায় নেওয়া হয়েছে। নিহত মারুফা বেগম (৬০) উপজেলার বড়ভিটা ইউনিয়নের মৃত আশরাফ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, গত সোমবার পর্যন্ত মারুফা বেগমকে দেখা গেছে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, সোমবার কোনো এক সময় তাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়।

নিহতের ছেলে লাভিন মিয়া জানান, তিন ভাইয়ের মধ্যে একজন মারা গেছেন। অপর ভাই জুয়েল বাড়িতে থাকেন, আর তিনি ঢাকায় থাকেন। ঈদের ছুটিতে গত শনিবার (৩০ মে) বাড়িতে আসেন তিনি। একই দিন ভাইয়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ভাবি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরদিন রোববার মাকে নিজের ঘরে থাকার কথা বলে তিনি শ্বশুরবাড়ি জলঢাকার দুন্দিবাড়ি এলাকায় যান।

বুধবার দুপুরে বাড়িতে ফিরে মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজ করেও সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিকেল সাড়ে ৩টার দিকে তার স্ত্রী ঘরের বিছানার তোষক ঠিক করতে গিয়ে রক্ত দেখতে পান। পরে তারা খোঁজাখুঁজির একপর্যায়ে জুয়েলের ঘরের মেঝেতে ফাটল ও কাঁচা মাটি দেখতে পান। সন্দেহ হলে স্থানীয়দের খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘরের মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক পরিস্থিতি দেখে রাতেই মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথার সামনের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে মাথায় আঘাত করে তাকে হত্যা করে মেঝেতে পুঁতে রাখা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার তা জেলা মর্গে পাঠানো হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, অভিযুক্ত জুয়েল পলাতক রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলের স্ত্রী হাসি বেগম (৩৫) ও ছেলে গোলাম রাব্বীকে (১৮) থানায় আনা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলে জুয়েলই তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখে। নিহতের ছোট ছেলে বাদী হয়ে মামলা করতে থানায় এসেছেন। হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে কমল তেলের দাম, বাড়ল সোনা-রুপা

বিশ্ববাজারে কমল তেলের দাম, বাড়ল সোনা-রুপা

জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১২

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১২

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই নিহত, মা-বাবা-দাদি গুরুতর আহত

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই নিহত, মা-বাবা-দাদি গুরুতর আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App