×

ঢাকা

সোনারগাঁওয়ে মাদক নিরাময় কেন্দ্রে মৃত্যুর ঘটনায় নির্যাতনের অভিযোগ

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৭ পিএম

সোনারগাঁওয়ে মাদক নিরাময় কেন্দ্রে মৃত্যুর ঘটনায় নির্যাতনের অভিযোগ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনের শিকার হয়ে ফয়জুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার বাসিন্দা ফোছন আলীর ছেলে।

স্বজনদের অভিযোগ, মাদকাসক্তি থেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কয়েকদিন আগে ফয়জুল মিয়াকে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ঈদের পরদিন তার স্ত্রী মাসুদা বেগম স্বামীর জন্য খাবার নিয়ে কেন্দ্রে যান। তবে বুধবার রাতে কেন্দ্র থেকে ফোন পেয়ে হাসপাতালে গিয়ে তিনি স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতের স্ত্রী মাসুদা বেগম দাবি করেন, নিরাময় কেন্দ্রের কর্মীদের শারীরিক নির্যাতনের কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের দায়িত্বশীলরা ফয়জুল মিয়ার মরদেহ হাসপাতালে রেখে কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে অভিযান চালায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে কমল তেলের দাম, বাড়ল সোনা-রুপা

বিশ্ববাজারে কমল তেলের দাম, বাড়ল সোনা-রুপা

জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১২

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১২

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই নিহত, মা-বাবা-দাদি গুরুতর আহত

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই নিহত, মা-বাবা-দাদি গুরুতর আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App