ভোলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৩ অভিযুক্ত গ্রেপ্তার
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত
ভোলায় ১৮ বছরের এক গৃহবধূকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পৃথক অভিযান চালিয়ে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের বিল্লাল হোসেন মৌলবির ছেলে মো. রায়হান (২৬), ধনিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড তুলাতুলি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. সাকিব (২৬) ও বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাজুর ছেলে মো. সবুজ (২৬)।
এর আগে, গত শনিবার (৩১ মে) রাতে উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইলট গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রোববার (১ জুন) ভুক্তভোগী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে ভোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠান। মামলার আরেক পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। এছাড়া এ ঘটনায় অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
