×

জাতীয়

‘পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থীর মন্তব্য গুরুত্বহীন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

‘পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থীর মন্তব্য গুরুত্বহীন’

ছবি: সংগৃহীত

হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিদায়ী সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত কোনো প্রার্থীর মন্তব্যকে বাংলাদেশ সরকার গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করে না। তিনি আরো স্পষ্ট করেছেন, হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে ঢাকা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন শামা ওবায়েদ।

এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর বিজয়কে দেশের মানুষের জন্য এক বড় গৌরব ও অভ্যন্তরীণ গণতন্ত্রের জয় হিসেবে আখ্যায়িত করেন তিনি। এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘শুধু জাতিসংঘই নয়, বর্তমান বাংলাদেশের ওপর পুরো বিশ্বের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। এই নির্বাচন সেই আস্থারই একটি বড় প্রমাণ।’

একইসঙ্গে এই সাফল্যকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার বড় সুফল হিসেবে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর প্রসঙ্গে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে সফরের আমন্ত্রণ এসেছে। তবে কোন দেশে প্রথম দ্বিপক্ষীয় সফর হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই গ্রহণ করবেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, মিয়ানমার সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App