×

রংপুর

অসহ্য গরমে কাঁপছে নীলফামারী, বিপাকে শিশু ও বৃদ্ধরা

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:১১ পিএম

অসহ্য গরমে কাঁপছে নীলফামারী, বিপাকে শিশু ও বৃদ্ধরা

ছবি: সংগৃহীত

নীলফামারী জেলায় চলছে টানা পঞ্চম দিনের মতো অসহ্য দাবদাহ। তীব্র রোদ আর ঢ্যাঁপসা গরমে জনজীবনে দেখা দিয়েছে চরম অস্বস্তি। বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা।

অপর দিকে, চলতি এ দাবদাহ শরীরে খাপ খাইয়ে নিতে না পেড়ে জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলোতে বাড়ছে শিশুসহ বিভিন্ন বয়সের রোগীর সংখ্যা।

জেলা আবহাওয়া অফিস এর তথ্য বলছে, আজ বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গেল কয়েক দিন ধরেই ক্রমান্বয়ে বাড়ছে তাপদহ। 

এদিকে, প্রচণ্ড তাপের কারণে দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন।

সরেজমিনে দেখা গেছে, দুপুর থেকে বিকেল পর্যন্ত সড়ক গুলো থাকছে প্রায় ফাঁকা। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেশি থাকায় দুপুরের পর রাস্তাঘাটে মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। তীব্র রোদের কারণে কোথাও কোথাও পিচঢালা সড়কে গলনের চিত্রও লক্ষ্য করা গেছে। একান্ত প্রয়োজন ছাড়া দিনের বেলাতেও বাহিরে বের হচ্ছে না অনেকেই। 

জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকার রিকশাচালক মানিক মিয়া জানান, ঢ্যাঁপসা এই তীব্র গরমে ব্যাটারি চালিত রিক্সাচালাতেও তাঁর ক্লান্তিবোধ হচ্ছে। তীব্র এই গরম কোন ভাবেই শরীরে খাপ খাইয়ে নিতে না পেরে অলস সময় কাটাচ্ছেন তিনি।

অপর দিকে, প্রচণ্ড দাবদাহ থেকে খানিকটা স্বস্তি পেতে ভ্রাম্যমাণ আখের রস ও বিভিন্ন ফলের রসের দোকান গুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা।

নীলফামারী কোর্ট চত্বরে আখের রস খেতে আসা রেজওয়ান ইসলাম জানান, গত কয়েক দিন ধরেই ক্রমান্বয়ে বাড়ছে তাপদহ। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। ঢ্যাঁপসা এই তীব্র গরমে কিছুটা স্বস্তি পেতে আখের রস ও বিভিন্ন ফলের রসের দোকান গুলোতে মানুষের উপচে পড়া ভিড়। 

আখের রস খেতে আসা আব্দুর রাজ্জাক নামের অপর একজন বলেন, তীব্র এই গরমে বার বার গলা শুকিয়ে আসছে, শরীরে ভীষণ ক্লান্তি ভাব দেখা দিচ্ছে। আখের রসে তাৎক্ষণিক স্বস্তি মিললেও সেটি অস্থায়ী। 

জানতে চাইলে, নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল আউয়াল বলেন, প্রচণ্ড এই গরমে শরীরে পানিশূন্যতা, মাথা ঘোরা ও ক্লান্তিভাব, ডায়রিয়াসহ নানা সমস্যা নিয়ে প্রতিদিন হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিচ্ছেন শিশুসহ অনেকেই।

তিনি আরো বলেন, প্রচণ্ড গরমে হিটস্ট্রোক এর ঝুঁকি থাকে। সব ধরনের ঝুঁকি এড়াতে শিশুসহ বয়স্কদের পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান এবং রোদে দীর্ঘক্ষণ না থাকার পরামর্শসহ শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি নজর দেয়ার পরামর্শও দেয়া হচ্ছে।

নীলফামারী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর মিয়া জানান, নীলফামারী ও আশপাশের কয়েকটি জেলার ওপর দিয়ে বর্তমানে একটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে ৪ জুন এর পর থেকে এ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ৫০

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ৫০

আওয়ামী লীগের আপত্তির জবাব দিয়েছে জাতিসংঘ

জুলাই হত্যাকাণ্ড আওয়ামী লীগের আপত্তির জবাব দিয়েছে জাতিসংঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App