×

জাতীয়

কোরবানি দিতে গিয়ে আহত, ঢামেকে ৮০ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

কোরবানি দিতে গিয়ে আহত, ঢামেকে ৮০ জন

ছবি : সংগৃহীত

কোরবানির ঈদের দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে ও মাংস কাটাকাটির সময় আহত অন্তত ৮০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে এ পর্যন্ত ৬০ জন গরুর গুঁতায় আহত এবং ২০ জন ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন ফারুক মোল্লা (৫০), মো. আনিছ (৩০), শাহের আলী (৫০), জাহিদ (৪২), মো. হারুন (৪০), মো. তৌহিদ (২৫), রাহাত (২৩), মো. করিম সিকদার (৪২), বেলাল হোসেন (৪০), জুয়েল (৩৮), আবুল কালাম (৪৭), হাফিজুর রহমান (২০), আরজু হোসেন (১৯), তৌহিদ ইসলাম (২০), ইব্রাহিম (২৫), ইছহাক (২৮), আইউব আলী (৫৫), তারিকুল হাওলাদার (২৮), মো. মামুন (২৬), সিহাব (২১), এনায়েত শেখ (৭০), আব্দুল কদ্দুছ (৫৪), নূর মোহাম্মদ (২৩), রাসেল (২১), নাসির হোসেন (২৮), বেল্লাল হাওলাদার (৫০)সহ আরো অনেকে।

এছাড়া নয়ন (১৮), ইউসুফ ব্যাপারী (৫০), নবী হোসেন (৫০), আবদুর রহমান জুয়েল (৪০), শাহিন (২৪), সাদ্দাম (৩০), শামীম (৬২), বিজয় (২৫), শুভ (২৬), দুলাল (৪২), তৌকির (২৩), আকাশ (২২), আনোয়ার (৫২), রকিব (২৪), আইনুল (১৭), মো. জাহিদ (২৫), মুজাহিদ (২১), জাহাঙ্গীর আলম (৩৫), মোজাম্মেল আশরাফ (৩৮), ফরহাদ শেখ (২১), কালাম (৩৪), আলী মিয়া (৬০), মো. রাসেল (৩৩), বাশার (৫৫), আব্দুস সামাদ (৬০), মিজানুর রহমান (৬০), রাব্বি (২২), সেলিম (৪৩), মো. সাকিল (২৮), ইয়াসিন (৪১), জাহেদ ব্যাপারী (৬০), মির্জা আবদুর রশিদ (৪৮) ও মোতালেব (৫৪) চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন : গরু বেচে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে শ্বশুর-জামাই

বৃহস্পতিবার সকালে ঈদের জামাত শেষে রাজধানীবাসী কোরবানি শুরু করেন। নামাজ শেষ হতেই নগরবাসী পশু জবাইয়ে ব্যস্ত হয়ে পড়েন। ঢাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার নির্দেশনা থাকলেও শহরের অলিগলি ও সড়কের পাশেও পশু জবাই করতে দেখা গেছে।

ঢাকায় এ বছর প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৫৪ হাজার টনের বেশি বর্জ্য উৎপন্ন হবে। দ্রুত বর্জ্য অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশন কাজ করছে, যেখানে প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন এবং তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

বর্জ্য অপসারণে ১৭ লাখের বেশি চটের ব্যাগ, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে ব্লিচিং পাউডার ও স্যাভলন সরবরাহ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App