×

ঢাকা

ঈদের সকালেই ছেলের হাতে মা খুন

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৪:৫২ পিএম

ঈদের সকালেই ছেলের হাতে মা খুন

ছবি: সংগৃহীত

যে ঈদুল আজহার সকালে ঘরে ঘরে আনন্দের আমেজ থাকার কথা, সেই সকালটিই মুহূর্তের মধ্যে রূপ নিল এক চরম বিষাদে। ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক বিবাদের জেরে ছেলের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন মা ফুলজান বেগম (৬০)।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী।

অভিযুক্ত হোসেন শেখ (২৫) তার ছেলে। স্থানীয়রা জানান, হোসেন শেখ পেশায় শ্রমিক ছিলেন। কিছুদিন আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি একাকী জীবনযাপন করছিলেন এবং নিজেই রান্নাবান্না করে খেতেন।  

জানা যায়, ঈদের সকালে হোসেন শেখের ঘরের সামনে ফুলগাছের চারা রোপণ করতে যান মা ফুলজান বেগম। এ সময় মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হোসেন শেখ কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফুলজান বেগম মারা যান।  

ঈদের দিনের এমন নির্মম ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মানসিক চাপের কারণেই এমন ভয়াবহ ঘটনার জন্ম হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। অভিযুক্ত যুবক ঘটনার পর পালিয়ে গেছে। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ৩

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App