×

স্বাস্থ্য

আদ্‌-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৪:৩২ পিএম

আদ্‌-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি : সংগৃহীত

রাজধানীর আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ জন শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকের এই আনন্দের দিনে একটি দুঃখজনক ঘটনা হলো বুধবার আদ্‌-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে হাসপাতালের শিশু ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়া হয়। এরপর সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক।

সরদার সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : আদ-দ্বীন কর্তৃপক্ষের অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু

হামের টিকাদান কর্মসূচির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামকে যদি আমরা কার্যকর ব্যবস্থাপনার আওতায় না আনতাম, তাহলে হাজার হাজার শিশুর মৃত্যু হতো। আমরা ২ কোটির বেশি শিশুকে টিকা দিয়েছি।

তিনি বলেন, পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং টিকাদান কর্মসূচি চলমান। নিয়মিত কার্যক্রমের মাধ্যমে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার কাজ চলছে। এতে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App