×

জাতীয়

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:৩৯ পিএম

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় কোরবানি দেওয়ার পর  ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডে সবজি বাগান এসটিএস-এর সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধনে এসে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি পশুর হাটে কন্ট্রোল রুম থাকবে, ডাক্তার থাকবে, পুলিশের টহল থাকবে।, যাতে নির্বিঘ্নে মানুষ হাটে এসে কেনাকাটা করতে পারে। পশুর হাটের বর্জ্য হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করা হবে। 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে জরিপ করা হচ্ছে। জরিপের ফলাফল পর্যালোচনা করে নেওয়া হবে অগ্রীম ব্যবস্থা। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ি ভাঙার নোটিশ

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ি ভাঙার নোটিশ

সাকিবসহ ১৫ জনের প্রতিবেদন ২৭ জুলাই

দুদকের মামলা সাকিবসহ ১৫ জনের প্রতিবেদন ২৭ জুলাই

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App